দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় এক ব্যাংক কর্মকর্তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন পাবনার বিশেষ জজ আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা ৯ লাখ ২৪ হাজার ৮ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ আল মামুন।
মামলার অপর দুই আসামি ব্যাংক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ নজরুল ইসলাম ও আনোয়ার হোসেন ২০০৯ সালের আগস্ট থেকে ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত পরস্পর যোগসাজশে জালিয়াতি ও ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে টাকা আদায় করেন। পরে ওই টাকা কালেকশন শিটে অন্তর্ভুক্ত না করে ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পাবনার তৎকালীন উপসহকারী পরিচালক সাইদুর রহমান বাদী হয়ে ২০১৯ সালের ২৪ জানুয়ারি সিরাজগঞ্জের কামারখন্দ থানায় মামলা করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত বুধবার এ রায় দেন।
যে আই